বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

সাগর-রুনি হত্যাকাণ্ড মা/মলায় ত/দন্ত কর্মকর্তাকে হাজিরার নির্দেশ

sagor

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে আগামী ১৪ সেপ্টেম্বর সশরীরে হাজির হয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন।

এর আগে, সোমবার (১১ আগস্ট) প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক তা জমা দিতে ব্যর্থ হন। এ পর্যন্ত মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ১২০ বার পিছিয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

মামলার আসামিদের মধ্যে তানভীর রহমান খান ও পলাশ রুদ্র পাল জামিনে আছেন, বাকিরা কারাগারে। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির তদন্ত দায়িত্ব র‍্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সে হস্তান্তরের নির্দেশ দেয়। পরে পিবিআই প্রধানের নেতৃত্বে চার সদস্যের এই টাস্কফোর্স গঠন হয়।

দীর্ঘ সময় পার হলেও তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় মামলাটি এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি, যা সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি করেছে।