বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

দক্ষিণ কোরিয়ার কাছে হেরে রানার্স আপ বাংলাদেশ

dokhin

লাওসের ন্যাশনাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বড় এক ধাক্কা খেল বাংলাদেশ। রোববার গ্রুপ ‘এইচ’- এর লড়াইয়ে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হার মানে পিটার বাটলারের দল।

১৫ মিনিটে গোল করে লিড নেয় বাংলাদেশের মেয়েরা। মনে হয় যেন স্বপ্নের দরজা খুলে যাচ্ছে। কিন্তু মাত্র দুই মিনিট পরই সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। কিন্তু বিরতির পর যেন বদলে যায় পুরো চিত্র।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই ৪৮ মিনিটে ব্যবধান ২-১ করে ফেলে প্রতিপক্ষ। ৬০ মিনিটে তা হয় ৩-১। শেষ মুহূর্তে ৮৭ ও ৯০ মিনিটে আরও দুটি গোল। আর যোগ করা সময়ে হারের ব্যবধান বাংলাদেশকে বিপদে ফেলে দেয়।

বাছাইপর্ব থেকে সেরা অবস্থানে থাকা তিনটি রানার্স আপ দল পাবে এশিয়ান কাপের টিকিট। বাংলাদেশ ওই তালিকায় তিন নাম্বার অবস্থানে আছে। বাংলাদেশ নারী ফুটবল দলের মূল পর্বের টিকেট পাওয়ার বিষয়টি অন্যান্য দলের মতো ম্যাচের ফলের উপর নির্ভর করছে।