পাঠক কর্নার
স্বপ্ন

কতো স্বপ্ন দেখি দিবা রাতি
আমরা হলাম অভাগা জাতি।
কভু মেটে না কাঙ্ক্ষিত আশা
সর্বক্ষেত্রে তাই হই যে নিরাশা।
কোনো উন্নতি হচ্ছে না দেশে
চাঁদাবাজি চলছে যে নিমেষে।
ধর্ষণ খুনের নেই যে শেষ
জনতা এই ভয়ে আছে বেশ।
অবাক চোখে তা চেয়ে দেখি
ভাবি যাহা সবকিছু যে মেকি
কবে যে পাবো সোনার দেশ?
সেই গর্বে বুক ভরবে বেশ।



