বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
জীবনযাপন

প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৭ ধরণের খাবার — সুস্থ থাকুন সহজেই

istockphoto-1457433817-612×612 (1)

সুস্থ ও কর্মক্ষম জীবনযাপনের জন্য সঠিকভাবে খাওয়া অত্যন্ত জরুরি। প্রতিদিনের ডায়েটে সুষম পুষ্টির সমন্বয় থাকলে আপনি যেমন রোগ থেকে দূরে থাকবেন, তেমনি মনও থাকবে ভালো। তাহলে প্রতিদিনের খাবারের তালিকায় কি থাকা উচিত?


১. সবজি ও ফল: রঙিন প্লেট মানেই স্বাস্থ্যবান শরীর

সবজি ও ফল শরীরকে দেয় ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও হজমে সহায়তা করতে এগুলোর জুড়ি নেই। পালং শাক, ব্রোকলি, গাজর, ঢেঁড়স, পেঁপে, কলা, কমলা ,প্রতিদিন অন্তত ৫ ভাগ সবজি-ফল খান

২. শর্করা: শক্তির চালিকাশক্তি

শরীরের শক্তির প্রধান উৎস শর্করা। তবে পরিশোধিত চিনি বা ময়দা নয়, বেছে নিন জটিল কার্বোহাইড্রেট।ব্রাউন রাইস, আটার রুটি, ওটস, আলু,সাদা পাউরুটি, কোল্ড ড্রিংকস


৩. প্রোটিন: কোষ গঠনের কারিগর

প্রতিদিন শরীরের পেশি, হাড় ও টিস্যুর পুনর্গঠনে প্রোটিন খুব গুরুত্বপূর্ণ। মাছ, ডিম, ডাল, ছোলা, দুধ, নিরামিষভোজীরা ডাল, ছোলা, সয়াবিন বেছে নিতে পারেন

৪. দুধ ও দুগ্ধজাত খাবার: হাড়ের সুরক্ষা

ক্যালসিয়াম ও ভিটামিন ডি-র প্রধান উৎস দুধজাত খাবার।দুধ, দই, ছানা
সয়ামিল্ক বা বাদামের দুধ (ক্যালসিয়াম যুক্ত)


৫. ভাল ফ্যাট:

ভাল ফ্যাট হরমোন ব্যালান্স ও ব্রেন হেল্থের জন্য অপরিহার্য।অলিভ অয়েল, বাদাম, চিয়া সিড, অ্যাভোকাডোর।

৬. পর্যাপ্ত পানি: শরীরের অদৃশ্য চালিকা শক্তি

শরীরের প্রায় সব কার্যক্রমের জন্য পানি অপরিহার্য।প্রতিদিন পান করুন: ৮-১০ গ্লাস (২-৩ লিটার)
ডাবের পানি বা লেবু পানি উপকারী বিকল্প


৭. নিয়ন্ত্রিত লবণ ও চিনি:

অতিরিক্ত লবণ-চিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ডেকে আনে।

* দিনে ৫ গ্রাম লবণের বেশি নয়
*পরিশোধিত চিনি সীমিত করুন

সুস্থ থাকতে কোন ব্যায়াম বা ওষুধের আগে দরকার সঠিক খাওয়া। প্রতিদিনের ডায়েটে এই ৭ ধরণের খাবার রাখলে শরীর ও মন—দুটিই ভালো থাকবে ।

Advertisements