বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
জীবনযাপন

হ্যান্ডফ্যান কেনার আগে যেসব বিষয় ভেবে দেখবেন

Oplus_16908288

গ্রীষ্মের তাপদাহে রীতিমতো হাঁসফাঁস অবস্থা! বৈশাখ শেষ হলেও গরমের প্রভাব কমেনি. বরং হুটহাট বৃষ্টি ছাড়া দুপুরবেলা একেবারে অসহনীয়। এমন গরমে চলাফেরা সহজ করতে অনেকেই খুঁজছেন ঝামেলামুক্ত কোনো সমাধান। একসময় তালপাতা, বেত বা কাপড়ের হাতপাখা দিয়ে গরম সামলানো যেত। এখন তার জায়গা নিয়েছে স্টাইলিশ ও ব্যবহার উপযোগী ইলেকট্রিক হ্যান্ডফ্যান।

শুধু গরম থেকে মুক্তির উপায় হিসেবেই নয়, হ্যান্ডফ্যান এখন অনেকের কাছে ফ্যাশনের অংশও। নানা রঙ, ডিজাইন আর কার্টুন চরিত্র দিয়ে সাজানো ফ্যানগুলো দেখতে যেমন আকর্ষণীয়, তেমনই কাজেও দারুণ।

বাজারে এখন প্রায় সব হ্যান্ডফ্যানই রিচার্জেবল ও পোর্টেবল। আপনি চাইলে এগুলো ল্যাপটপ, পাওয়ার ব্যাংক বা মোবাইল চার্জার দিয়েও চার্জ করতে পারবেন। একবার চার্জ দিলেই চলে প্রায় ২ থেকে ৩ ঘণ্টা।
বাজারে ১০ সেন্টিমিটার থেকে ১০ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন সাইজের হ্যান্ডফ্যান পাওয়া যায়। যদি ব্যাগে রেখে সহজে নিতে চান, তাহলে ছোট সাইজের ফ্যানই ভালো।
বেশির ভাগ ফ্যানই চীনে তৈরি। হালকা রঙ, কার্টুন প্রিন্ট আর মজার ডিজাইনের কারণে এগুলো শিশু থেকে বড়, সবার কাছেই জনপ্রিয়।
বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন দামের হয়ে থাকে এই ফ্যানগুলো। 
সাধারণ হ্যান্ডফ্যান: ৯৯৯–১,৯৯৯ টাকা
বিশেষ ডিজাইন বা স্ক্রিনযুক্ত ফ্যান: প্রায় ১,৯৯৯ টাকা
নন-ব্র্যান্ডেড ফ্যান: ২০০ টাকা থেকে শুরু

আজকাল কিছু হ্যান্ডফ্যানে ডিজিটাল স্ক্রিন থাকে। এই স্ক্রিনে চার্জ ও স্পিড লেভেল দেখায় যেটা খুবই সুবিধাজনক।

Advertisements

ইলেকট্রিক হ্যান্ডফ্যান কিনতে পারেন রাজধানীর বিভিন্ন মার্কেটে। 

  • উত্তরা রাজলক্ষ্মী সুপার কমপ্লেক্স
  • নিউমার্কেট
  • আলাউদ্দিন টাওয়ার
  • বসুন্ধরা সিটি
  • যমুনা ফিউচার পার্ক
  • বায়তুল মোকাররম মার্কেট

এ ছাড়া মিনিসো, ইয়ো ইয়ো সো এর মতো লাইফস্টাইল স্টোরেও মিলছে নানা ডিজাইনের ফ্যান। অনলাইনে কিনতে চাইলে দারাজ বা বিভিন্ন ফেসবুক পেজেও দেখতে পারেন।

গরমে স্বস্তি আর স্টাইল দুটো একসঙ্গে পেতে চাইলে ইলেকট্রিক হ্যান্ডফ্যান হতে পারে দারুণ একটা সমাধান। কেনার আগে ফ্যানের ব্যাটারি ব্যাকআপ, সাইজ, চার্জিং সুবিধা আর বহনযোগ্যতা, এই কয়েকটি বিষয় খেয়াল রাখলেই পছন্দের ফ্যানটি সহজেই বেছে নিতে পারবেন।

Advertisements