২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
বিনোদন

ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না: রাশমিকা

IMG_996e7541-5d81-4d09-9e1b-e9f5fa608928

বিয়ের পিঁড়িতে বসার পর প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। বাস্তব জীবনের এই জুটির আসন্ন সিনেমা ‘রানাবালি’ মুক্তির ঠিক আগমুহূর্তে তাদের মধ্যকার মিষ্টি রসায়ন ও খুনসুটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

সম্প্রতি সিনেমাটির ‘এন্ধাইয়া সামি’ গানের একটি ক্লিপ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন রাশমিকা। সেখানে বিজয়কে নিয়ে নিজের ভালো লাগার কথা প্রকাশ করতে গিয়ে তিনি লেখেন, ‌‘এটা ভাবতেই অবাক লাগে যে সে পুরোপুরি আমার। তবুও তার প্রতি ক্রাশ খাওয়া আমি থামাতে পারি না।’

রাশমিকার এই পোস্টের জবাবও দিয়েছেন বিজয়। তিনি লেখেন, ‘আমি আশীর্বাদপুষ্ট। আমি জয়াম্মাকে মিস করব। তবে তোমাকে তো সারা জীবনের জন্য পেয়েছি।’

Advertisements