২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

বিষক্রিয়া

35128C63-19C9-49FC-8EDE-8A65192D0AFE

অবেলা আজ কেন ডাকো তুমি নব সাজে
দুঃখ গুলোই বসত করে আমার হৃদয় মাঝে।

তোমার বিষক্রিয়া মনো পাঁজরে তীব্র প্রখর ব্যথা
অনুভবে দিন কেটেছে মোর বাঁধভাঙা স্বপ্ন যেথা।
ইচ্ছে তোমার নিত্য বাজাও আপন মনে বসে
অভিমানে মোর হৃদয় খানি মোম বাতির মতো ধসে।

চাঁদ হাসি তোমার মুক্তোঝরায় ভেজা রাঙা ঠোঁটে
ধান ছিটিয়ে শালিক ধরার স্বভাব তোমার মোটে।
তোমার অবহেলা মোর ঘরে ধূলোয় বেঁধেছে বাসা
আমার অগোছালো মনটা যেন হারিয়েছে ভালবাসা।

Advertisements