বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১১ জুলাই, ২০২৬
পাঠক কর্নার

বেঁধে রাখে পূর্ণতায়-

368515086_24126770683634931_8439919466974182738_n

কোন কথাগুলো তোমার অনেক প্রিয়;
কোন কথাগুলোতে ভীষণ ভাবে খুশি হও?
কোন কথাগুলো তোমাকে বেশ কষ্ট দেয়;
কোন কথাগুলো নিভৃতে মেনে নিতে চাও?
তা আজও জানা হলো না আমার !

যদি জানাতে; তাহলে চেষ্টা করতাম-
তোমার মনটাকে খুশিতে ভরিয়ে রাখতে!
হয়তো সব পাওয়ার সম্ভাবনা নেই;
তবে অকৃত্রিম ভালোবাসার যোগ্যতা আছে!
এটা অদৃশ্য; তাই বিশ্বাস করবে না জানি!

তোমার চোখের বিমোহিত ভাষা-
আমাকে বেঁধে রাখে পূর্ণতায়!
তোমার শূন্যতা আমাকে ব্যথিত করে!
তোমার নিত্য উপস্থিতি আমাকে সচল রাখে;
তোমার অনুপ্রেরণা আমাকে খুব কাছে ডাকে!
আমি তোমার অভিমানী হৃদয় গহীনে-
বেহালার আবেগি সুর হয়েই থাকতে চাই!
কি রাখবে তো?

Advertisements