২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

আপন মনে ডাকি

Abstract-Poetry

কতো ঝড় সেই বৃষ্টি আসে 
আমার দিকে ধেয়ে 
সবই তখন ভিজে গেলো
সারা শরীর বেয়ে।

কেউ দেখে না কষ্ট আমার 
চোখে আসে যে জল
নদীর বুকের পানির মতো
শুধু করে ছল্ ছল্।

আপন ছিল কতো মানুষ
মনের ছোট্ট ঘরে
সবই কিছু কেঁড়ে নিয়ে
দূরে গেলো সরে।

বলতে তো আর পারি না আজ
কাউকে কষ্টের কথা
বললে ও কেউ রাখবে না আজ
কোনো মান-বতা।

তাই তো আমি মনের কষ্ট
সবই চেপে রাখি.
মনের কষ্ট মনে রেখে
আপন মনে ডাকি।

Advertisements