২৪ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ৯ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

পোড়ারমুখীর গল্প

L20180628111839

আজ আর কোনো কবিতা লেখা হয়নি
সমস্ত পৃথিবীজুড়ে কেবল কাজ আর কাজ
রেললাইনের মতোন একটা সর্পিল জীবন
এতো যে হারে তবুও নেই লাজ….তবুও 

সামনে-পেছনে দলা পাকায় কাজ আর কাজ!
আজ সারাদিন নুন ছিলো না রান্নার ঘর
আমি ইতি যাই…উতি যাই; কে রাখে খবর
তবু দেবদারু গাছ একটা শিক্ষা দেয় জবর! 

এই ভাদ্রে তালপড়া দেখিনি কত না দিন
ভুলে গিয়েও ভুলতে পারিনি আশ্বিনের ঋণ!
তবুও পোড়ারমুখী শুধু চাল-ডাল খোঁজে 
নুন-ই যে লবণ সেই কথাটি কী আর সে বোঝে!!

Advertisements