২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

শরৎ ঋতু

2-DR448868

গগন মাঝে ওই দেখা যায়
খালে বিলে ঝিলের মাঝে
শুভ্র বারিদ হাসে,
শাপলা পদ্ম ভাসে।

বর্ষা মৌসুম বিদায় নিয়ে 
শরৎ এলো চলে,
ফুলের সুবাস ছড়িয়ে দেয়
শিউলি গাছের তলে।

নতুন রূপে ধরা সাজে
দেখে নজর কাড়ে
মিষ্টি রোদের লুকোচুরি 
শরৎ এলো দ্বারে।

আমন ধানের  চারা রোপন
সবুজ মাঠে ঘেরা,
শরৎ রানির রূপের ঝলক
দেখতে লাগে  সেরা। 

স্নিগ্ধ বায়ু বইছে ধরায়
দোলা দেয় যে প্রাণে
মন ভরে যায় ভাদ্র মাসে
পাকা তালের ঘ্রাণে।

শরৎ কালের আগমনে
বকের সারি আসে,
নদীর  ধারে কাশের বনে
ফুলকলিরা হাসে।

Advertisements
Advertisements