বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
স্বাস্থ্য

রমজানে শরীরচর্চা করবেন যেভাবে

image-5063-1649232725

রমজান মাসে সাধারণত বছরের বাকি মাসগুলোর থেকে রোজকার জীবনযাপনে আসে ভিন্নতা।  প্রায় প্রতিটি কাজ, সময়, খাবারদাবার- সব কিছুতেই পরিবর্তন আসে এ-মাসে। তার মধ্যে একটি শরীরচর্চা। অনেকেই রোজ নিয়ম করে শরীরচর্চা করলেও, রমজান মাস এলেই তাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। মনে প্রশ্ন জাগে, 'এবার শরীরচর্চার কী হবে!'

 

তবে বিষয়টি নিয়ে এত চিন্তার কিছু নেই। হুট করেই শরীরচর্চা এক মাসের জন্য বন্ধ করে দিলে তা আপনার শরীরের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। তাই শরীরকে ফিট রাখতে নির্দিষ্ট সময়ে অল্প করে হলেও ব্যায়াম করা দরকার। তবে, অবশ্যই সাধারণ দিনগুলোর মতো নয়। রোজায় কখন ব্যায়াম করছেন এবং কতটুকু ব্যায়াম করছেন- এ বিষয়টির ওপর জোর গুরুত্ব দিতে হবে। 

 

 

রোজায় সকালের দিকে যোগ-ব্যায়াম বা ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। তবে অবশ্যই ভারী কোনো ব্যায়াম করা যাবে না। অনেকের সকালে নিয়মিত হাঁটার অভ্যাস আছে। অভ্যাসমতো আপনি চাইলে রোজ হাঁটতে পারেন, তবে অবশ্যই সময় এবং দূরত্ব কমিয়ে আনতে হবে। চাইলে কিছু সময় পরপর একটু বিশ্রাম নিয়ে নিতে পারেন। 

 

 

বিকেলের দিকটায় শরীরচর্চা না করাই ভালো। সারা দিন রোজা রাখার পর এই সময়টাতে শরীরে ক্লান্তিভাব আসতে পারে, তাই বিকেলের দিকে কোনো ধরনের শরীরচর্চা না করাই ভালো। যদি জিমে ব্যায়াম করেন, সে-ক্ষেত্রেও চেষ্টা করবেন, ভারী কোনো ব্যায়াম না করার। ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ  ও যোগ-ব্যায়াম করতে পারেন। 

 

 

এ-সব বিষয় ছাড়াও খাবারের দিকে নজর দিতে হবে। সার দিন না খেয়ে ব্যায়াম করলে শরীরে থাকা সঞ্চিত শর্করা দ্রুত শেষ হয়ে যায় এবং শরীর দুর্বল হয়ে পড়তে পারে। তাই বেশি করে পানি পান করবেন। ইফতার, রাতের খাবার এবং শেষরাতের খাবারে শর্করা জাতীয় খাবার অবশ্যই বেশি রাখা উচিত। আর, যতটা সম্ভব  ইফতারে ভাজা-পোড়া খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন।

 

 

Advertisements