২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

মাঘের শীতে বাঘ কাঁপে

image-4628-1643264955

বাঘের সাথে দেখা হলে 
বললো কেঁপে কেঁপে 
কতটুকু শীত পড়েছে  
দেখনা ভাই মেপে।

পৌষের শীতে মোষ কেঁপেছে 
আমি ছিলাম বেশ 
মাঘের শীতের ঠাণ্ডায় আমি 
হলাম যেন শেষ!

আর কতদিন আছে বাকি 
যাবে শীতের কাল 
শীত তাড়াতে আর কতদিন 
খেতে হবে ঝাল।

হেসে বলি আর ক'টাদিন 
মাঘের বাকি ভাই 
মাঘ গেলেই শীত চলে যায় 
ভয়ের কিছু নাই।

 

 

Advertisements

 

Advertisements