২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

ছড়ার প্রেমে

image-4627-1643264653

ছন্দ ছড়া ভালোবাসি
লিখতে মজা পাই
ছড়ার তরে কাজ করে যাই
শোনেন ওহে ভাই।

খাওয়া নাওয়া বন্ধ আমার
এমন ফাঁকে হয়
ছন্দ আমার মিল করা চাই
মনে আশা রয়।

এমন দেখে মাগো আমার
বলছে লেখা থাক
শরীরটা তোর হচ্ছে খারাপ
দিচ্ছে আমায় হাঁক।

চুপটি করে তবু লিখি
মনে সুখের বান
ছন্দ ছড়া ভালোবাসি
মনে ছড়ার টান।

তাইতো বলি ছড়া আমার
সুখের সাথী আজ
লিখলে ছড়া এই যে মনে
আসে অনেক সাজ।

 

Advertisements

 

 

Advertisements