২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

জোছনা রাতের ঠোঁটে

image-4604-1643014587

একটি বিকেল,একটি জোছনা মাখা রাত
রাতদিন ছুঁয়ে যায় অন্তর
বেঁধে দেয় সময়, হিসেব ব্যবধান, কানে কানে
সুড়সুড়ি দেয় মমতায় ভেজা গান দিনভর।

 

নিশি রাতের আকাশ নিস্তব্ধ নীরব ক্ষণ
আমার হৃদয় আকাশে এঁকে দেয়
চাঁদের মতো একটি মমতাময়ী মুখ
সেটে রয় কাঁঠালের‌ আটায় হৃদয় পাতায়।

 

জোছনা রাতের ঠোঁটে
সুখ বৃষ্টি ঝরে
চাঁদ মুখ পদ্মফুল
হৃদয় সরোবরে।

 

Advertisements

পৃথিবীর যতো ভালোবাসা
জমা আছে বুকে
আমি যেন দিয়ে যাই তারে
চুমুতে চুমুতে ভরে দেই আদুরে মুখে।

 

 

Advertisements