২২ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

দীর্ঘ সময় পেরিয়ে এক ফ্রেমে অপূর্ব- তিশা

image-1672-1620606274

দীর্ঘ ১৩ বছর পর এক ফ্রেমে ছোটপর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা। এক সময়ের সেরা জুটি হিসেবে এই দুই তারকা অসংখ্য নাটকে অভিনয় করেছেন। শেষ প্রান্তে’, ‘মন বিহঙ্গম’, ‘বন্ধুত্ব ভালোবাসা’, ‘কারে ভালোবাসো তুমি’, ‘জিরো’, ‘ভালোবাসি ভালোবাসি’, ‘প্রোডাকশন নং ৮’, ‘স্বস্তিকা কি যে অস্বস্তি’ সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন দর্শকদের। কিন্তু ২০০৮ সালের পর এদের আর এক ফ্রেমে দেখা যায়নি। কাজ করেননি এক অপরের সাথে।  

 

 

সুদীর্ঘ সময় পরে এবারের ঈদ উপলক্ষে নির্মিত নাটকে জুটি বেঁধেছেন আবার। নির্মাতা মহিদুল মহিমের পরিচালনায় নির্মিত 'রক রবীন্দ্র' নামে একটি নাটকে কাজ করছেন অপূর্ব- তিশা। যেখানে দুজনকে  দেখা যাবে দুই মেরুর মানুষ হিসেবে।

 

Advertisements

 

এছাড়াও একসময়ের এই জনপ্রিয় জুটিকে নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় 'সে বউয়ের কথায় চলে' নামে আরো একটি নাটকেও দেখা যাবে এই ঈদে। নাটকটির শুটিং শুরু হয়েছে গতকাল থেকে। 

 

 

এত বছর বাদে এই জুটিকে একসাথে দেখার রেশ দর্শক মহলে কতটা ছড়িয়ে থাকে সেটাই এখন দেখার বিষয়। হারিয়ে যাওয়া এই জুটিকে দর্শক পুনরায় ফিরে পেয়ে আনন্দের সাথেই গ্রহণ করবেন বলে প্রত্যাশা।

 

 

 

Advertisements