পাঠক কর্নার
পথশিশু

পথের ধারে উদাম গায়ে
একটি ছেলে কাঁদে
পরনে তাঁর ছেঁড়া জামা
নেইতো কেউ সাথে।
কষ্ট পায় এই শীতে
দেখার কেউ নেই
গরম একটি জামা দিয়ে
সাহায্য কর ভাই।
ওরা হলো আমাদের সন্তান
একটু দেই ভালোবাসা
ওরা একদিন মানুষ হয়ে
পুরাবে সকল আশা।
ওরা তো পথ শিশু নই
ওরা আপনজন
কেউ যেন কষ্ট না পায়
এই শীতের দিন।
Advertisements
Advertisements



