পাঠক কর্নার
সমাজের রূপ

সমাজের রূপ বদলানো চাই
আজকে আমার দাবি
সমাজের আজ বেহাল দশা
এ নিয়ে খুব ভাবি।
শোষণহীন এক গড়ব সমাজ
আমরা সবে মিলে
মনের হিংসা আমরা যেন
যাই সকলে ভুলে।
মিথ্যা সকল বিদায় দিব
এইতো আমার চাওয়া
অসাধুদের রুখে দিলে
পাবো সুখের হাওয়া।
Advertisements
অন্যায় সকল বন্ধ করে
গড়তে সমাজ হবে
দেশের মাঝে চাই যে আমি
অশান্তি যাক ডুবে।
শিক্ষার আলো ছড়িয়ে দিবো
অজ্ঞতা হোক বাদ
পাল্টানো চাই মোদের স্বভাব
পেতে সুখের স্বাদ।
Advertisements



