২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

শীতের দাপট

image-4464-1641467083

কনকনে এই পৌষ মাসে
হিম হয় চারিপাশ,
কঠিন শীতে প্রাণ বেরোয়
করে হাঁসফাঁস। 

হাড় কাঁপানো শীত পড়ে 
পৌষ মাঘ দুই মাস,
শিশির কণার শুভ্র বিন্দু
ছেয়ে যায় সবুজ ঘাস।

উত্তরের হিমের সাথে
শীত আসে বাতাসে,
হিম মানেনা গরম জামা
দুষ্টু অভিলাষে। 

আলসেমিতে ঘুমিয়ে থাকে
শীতের অলস রবি,
কুয়াশায় কাটে সারাদিন
শীতের করুণ ছবি।

 

 

Advertisements
Advertisements