২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

আসছে নতুন বছর

image-4383-1640850748

যাচ্ছে ছেড়ে একটি বছর
নানান স্মৃতি  মনে 
স্মৃতির পাতার অক্ষর গুলো
কাঁদছে ঘরের কোণে। 

ধলা কালা  মিলেমিশে 
বছর ছিল  ভালো,
বছর জুড়ে ফুল ফসলে
ফুটছে মুখে আলো। 

দু'দিন বাদেই এই পৃথিবী
নব আলোয় হাসবে
জনমনে সুখের দোলা
মহানন্দে নাচবে। 

কিচিরমিচির ডাকবে পাখি
গাইবে সুখের গীতি
ভুলে যাবে  হৃদয় হতে
বেদনাদায়ক স্মৃতি। 

মধুর মত মিষ্টি হবে
এই জগতের হাওয়া
সকল ভালোর ভালো হবে
এটাই সবার চাওয়া। 

 

 

Advertisements

 

Advertisements