১৫ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৩১ ভাদ্র ১৪৩৩
এডিটরস পিক

আজ অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০২০

image-4373-1640668115

বাংলাদেশের বহুল আলোচিত নারী ম্যাগাজিন পাক্ষিক অনন্যা প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সমাজে আলোচিত ও আলোকিত নারীদের সম্মাননায় ১০ জন কৃতি নারীকে সম্মাননা প্রদান করে। প্রতি বছরের ন্যায় এবছরও অনন্যা শীর্ষদশ সম্মাননা দেওয়া হচ্ছে। এ বছর অনন্যা শীর্ষদশ সম্মাননার ২৭ তম আসর।

অনন্যা শীর্ষদশ সম্মাননা-২০২০ প্রাপ্ত ব্যক্তিত্বগণ হলেন- কামরুন্নাহার জাফর (রাজনীতি ক্যাটাগরিতে), শাহীদা বেগম (উদ্যোক্তা ক্যাটাগরিতে), লাফিফা জামাল (প্রযুক্তি ক্যাটাগরিতে), অল্পনা রানী (কৃষি ক্যাটাগরিতে), চয়নিকা চৌধুরী (নাট্যনির্মাণ ক্যাটাগরিতে), স্বপ্না ভৌমিক (কর্পোরেট পেশা ক্যাটাগরিতে), সেঁজুতি সাহা (বিজ্ঞান ক্যাটাগরিতে), তাসনুভা আনান (অধিকারকর্মী ক্যাটাগরিতে), জাহানারা আলম (ক্রীড়া ক্যাটাগরিতে), রূপন্তী চৌধুরী (লোক-ঐতিহ্য ক্যাটাগরিতে)। 

আজ ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৪ টায় রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ (কেআইবি) অডিটেরিয়ামে 'অনন্যা শীর্ষদশ সম্মাননা-২০২০' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

পৃষ্ঠপোষকতায় থাকছেন  দারাজ ও হা-মীম গ্রুপ, বেভারেজ পার্টনার নেসকেফে, ব্রডকাস্টিং পার্টনার নেক্সাস টেলিভিশন, মিডিয়া পার্টনার এটিএন নিউজ, দৈনিক ইত্তেফাক, সমকাল, বাংলা ট্রিবিউন। 

 

Advertisements

অনন্যা শীর্ষদশ সম্মাননা ১৯৯৩ সাল থেকে প্রদান করা হচ্ছে। প্রতিবছর নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ দেশের ১০ জন বিশিষ্ট নারীকে এই সম্মাননা দেওয়া হয়। 

'অনন্যা শীর্ষদশ সম্মাননা- ২০২০' অনুষ্ঠানে পাক্ষিক অনন্যা'র পক্ষ থেকে সকলের আমন্ত্রণ রইলো।

 

 

 

Advertisements