২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

চ্যাম্পিয়ন বাংলাদেশ

image-4330-1640249329

সাফ অনূর্ধ্ব -১৯ নারী ফুটবলে
শক্তিশালী ভারতকে হারিয়ে
চ্যাম্পিয়ন হল প্রিয় বাংলাদেশ
উদ্বেলিত আমরা এই জয়ে,

আনাই মগিনির একমাত্র গোলে
স্বদেশ আমার গেল এগিয়ে
নারীরা শিরোপাটা রাখল  ধরে 
মগিনীর বল জালে জড়িয়ে,

আনাইয়ের দূর পাল্লারই  শটে 
হাড্ডাহাড্ডি লড়াই  শেষে
বাঘিনীদের কাঙ্ক্ষিত জয় এলো
একাশিতম মিনিটে অবশেষে,

 

সাবাস নারী  যোদ্ধারা  সাবাস 
এগিয়ে যাবে এভাবেই দেশ
মগিনিরা এভাবেই তুলে আনবে
অনন্য  সব জয় সবিশেষ।

 

Advertisements

 

 

Advertisements