২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

অসীমের সংস্পর্শ

image-4233-1639221730

অনন্ত আকাশের বিশালতায়
গড়েছি এই অন্তর,
জ্যোৎস্না ভরা চাঁদের আলোয়
পূর্ণ মনের ঘর।

 

কিনারাহীন সাগরজল এসে
মুছতে শেখায় পাপ,
মধ্যাহ্নের তপ্ত রবি শেখায়
শুষতে সকল তাপ।

 

দূর দিগন্তের পাহাড়গুলো
উচ্চ করে শির,
নদীর শান্ত ঐ চলার পথে
বুদ্ধি ধীরস্থির।

 

Advertisements

সবুজ বনানীর সজীবতায়
চির তরুণ মন,
অসীমের সংস্পর্শে কাটে
খুশিতে প্রতিক্ষণ।

 

 

Advertisements