২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

ত্যাগ

image-4218-1639044848

এই মাসে মনে পড়ে
শহীদের কথা
চারদিকে সুনসান
কী যে নীরবতা।

বর হারা বোনটার
ব্যথা ভরা বুক
কার তরে চোখ দুটো
সদা উন্মুখ।

বুকের মানিক চলে
গেছে বহুদূর
মা বলে ডাকে না আর
খোকা সুমধুর।

আসবে না খোকা আর
মা'র শত ডাকে
কার আশে তবুও মা
উদাসিনী থাকে!

বোনে দিল সম্ভ্রম
ভায়ে দিল প্রাণ
দেশবাসী সব দিয়ে
হলো আগুয়ান।

সব মানুষের ত্যাগে
পেয়েছি এ দেশ
কারো প্রতি অযথাই
নেই বিদ্বেষ।

Advertisements

 

 

 

Advertisements