২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

এলো বিজয় মাস

image-4211-1639040076

চন্দ্র হাসে সূর্য হাসে 
হাসে সবুজ ঘাস 
লাল সবুজের নিশান উড়ে 
এলো বিজয় মাস।

এই মাসেতে বিজয় পেলাম 
পেলাম স্বাধীনতা 
বিজয় পেয়ে খুশি সবাই 
খুশি আমজনতা।

পাখপাখালির কণ্ঠে বাজে  
স্বাধীনতার গান 
মুক্ত দেশের মাটি, মানুষ 
মুক্ত মোদের প্রাণ।

জীবন দিয়ে আনলো যাঁরা 
দেশের স্বাধীনতা 
আমরা কভু ভুলবো নাকো 
বীর বাঙ্গালীর কথা।

 

 

Advertisements

 

Advertisements