২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

পতাকা

image-4168-1638603542

রক্ত বইয়ে গঙ্গা হলো
প্রাণ প্রিয় ভাইয়ের 
লাল সবুজের কেতন উড়ে 
যুদ্ধ শেষে জয়ের।

এই পতাকায় লুকিয়ে আছে 
মায়ের হাহাকার 
এই পতাকা উজ্জ্বল করে 
বাংলার অহংকার।

লাল সবুজের এই পতাকা 
হাজার কথা বলে 
যুদ্ধ জয়ের বীরের কথা 
হৃদয় মাঝে জ্বলে।

এই পতাকা বিশ্বে আমায়
পথ দেখিয়ে দেয় 
এই পতাকা শান্তি জয়ে
বুকে তুলে নেয়।

 

 

Advertisements

 

Advertisements