পাঠক কর্নার
বন্ধু

সকালের শুভ সকাল বার্তা
আসিতো যখন ফোনে,
ওগো বন্ধু, তোমারি কথা
ভাবছি মনে মনে।
আমার খাওয়া,পড়া,ঘুম
জিজ্ঞাসিতো ক্ষণে ক্ষণে,
ওগো বন্ধু, তোমারে আমি
পুষিয়াছি আমার প্রাণে৷
নিশি রাত্রি জাগরণে,
কথোপকথন হইতো তোমারি সনে।
কার থেকে কে বেশি ভালোবাসে!
ঘুমাইতাম ঠিক, দু'জনই অবশেষে।
কত কথা, কত স্মৃতি,
তোমারেই মনে মনে করিতাম আবৃত্তি।
ওগো বন্ধু,
বলিতে চাই তোমাকে পুরনো সেই অনুভূতি।
Advertisements
Advertisements



