২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

পৌষ-মাঘে তে

image-4148-1638265031

শীত সকালে ঠাণ্ডা কি যে যায় না কিছু দেখা
পূব দিগন্তে সূর্যটা ও কেবল আলোর রেখা।

কুয়াশা আর তীব্র হিমে ঠকঠকানি হাড়ে
সূর্যমামার অপেক্ষাতে শীতের প্রহর বাড়ে।

খোকা খুকু আলসেমিতে শুয়ে ঘুমের ভানে
ভোর হয়েছে মক্তবে চল দাদু কাঁথা টানে।

খেজুর রস আর ভাপাপিঠা নে খেয়ে নে ত্বরায়
দাদীর হাতের মজার পিঠা মনটা আহা ভরায়।

সরষে ফুলের লুটোপুটি দেখবে দুচোখ ভরে
পাখির ঝাঁক আর বকের সারি নদীর দু'ধার ধরে।

আগুন পোহায় শীত তাড়াতে দেখবে নাড়া জ্বেলে 
এমন ছবি গাঁও গ্রামে পৌষ, মাঘেতে মেলে।

Advertisements

 

 

 

Advertisements