২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

শীত এসেছে শীত

image-4118-1638088402

শীত এসেছে শীত
কালো নিশির
সাদা শিশির
নেই চোখে তার নিদ।

শীত এসেছে শীত
লেপ কাঁথা আর
শাল সোয়েটার
গাইছে গরম গীত।

শীত এসেছে শীত
খেজুর রস আর
ভাঁপা পিঠার
উষ্ণ শীতল ঈদ।

শীত এসেছে শীত
লাল ডালিয়ার
হলুদ গাঁদার
সূর্য-সকাল জিত।

শীত এসেছে শীত
নতুন পাখির
কিচিরমিচির
পালং শাকে হিত।

 

Advertisements

 

 

Advertisements