২০ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ৫ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

আসল গাঁয়ে শীত

image-4008-1637228675

টিপ টিপ বৃষ্টির সাথে 
নামল গাঁয়ে শীত 
শীতের চোটে দোয়েল পাখি
ভোরবিহানে গায় গীত 
ভোরের আলো ঢেকে রাখে 
সাদা কুয়াশার দল

এই শীতে গাছে হাঁড়ি 
গাঁয়ে দেখবি চল
ভোর বিহানে শিশির কণা 
জমে দূর্বা ঘাসে 
ভোর বিহানে হিম বাতাসে 
গা শীতল হয়ে আসে 

গাঁয়ে যখন শীত নামে 
টাটকা সবজি পাই
শীতে আমরা নানা রকম
টাটকা ফল খাই

গায়ে যখন আসে শীত
লেপ মুড়ি দিয়া
পিঠা পায়েস খেতে পারি 
চৌগাছি গিয়া

শীত আনে মজার খাবার 
খাই তৃপ্তি করে 
শীত থাকুক সারা বছর 
থাকুক মায়ায় ঘিরে। 

 

Advertisements

 

 

Advertisements