বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

খুকুমণির ঈদ

image-2416-1626281223

খুকুমণি ঈদের দিনে
অনেক মজা করে,
ফিরনি-সেমাই গোশত-পোলাও
খায় সে পেটটি ভরে।

 

নতুন জুতো পায়ে দিয়ে
নতুন জামা গায়ে-
সালামী পায় সালাম করে
মুরুব্বিদের পায়ে।

 

ধনী-গরীব ভেদাভেদের
সুতো ছিঁড়ে ফেলে-
ছেলেমেয়ে সবার সাথে
নানান খেলা খেলে।

 

টিভি দেখে, ছবি আঁকে
পড়ালেখা ফেলে,
খুকুমণি ঈদের দিনে
স্বাধীন ডানা মেলে।