বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
পাঠক কর্নার

আনন্দ পাই

image-3495-1633333351

আনন্দ পাই যখন দেখি
মৌমাছি যায় ছুটে
ফুলের ওপর নেচে নেচে
নেয় মধু নেয় লুটে।

 

আনন্দ পাই যখন দেখি
মেঘেরা যায় ছুটে
তপ্ত ধরায় বৃষ্টি নামে
উষ্ণতা যায় টুটে।

 

আনন্দ পাই যখন দেখি
ভোরের পাখি ডাকে
মাছের পোনা কিলবিলিয়ে
আসে নদীর বাঁকে।

 

আনন্দ পাই যখন দেখি
আমার দেশের ছবি
ছবির প্রেমে বিভোর এ মন
হয় উদাসী কবি।