২৩ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৮ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

আশ্বিনের ছড়া

image-3292-1631962859

আশ্বিন এলো আমার গাঁয়ে
নিয়ে শীতের খবর
ধীরে ধীরে ডানা মেলে
উড়ে বকের বহর।

 

দক্ষিণ সমীর দোল খেয়ে  যায়
সাদা কাশের বনে
ডাহুক ডাকে ধানের ক্ষেতে
পুলক জাগে মনে।

 

শিশির পড়ে সকাল বেলায়
সবুজ ঘাসের উপর
সাদা মেঘে খেলা করে
হয় যখনি  দুপুর।

 

Advertisements

সবুজ মাঠে কোমর পানি
শাপলা,পদ্ম ভাসে
ডিঙি নৌকায় পাল তুলিয়া
মাঝি ভায়ে হাসে।

 

 

Advertisements