২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

আমার দেশের চাষি

image-3024-1629976800

রোদে পুড়ে জলে ভিজে 
ভুলে নিজের কথা 
মাটির আলিঙ্গনে তাঁরা 
ভুলে সকল ব্যথা। 

 

মাটির সনে কথা বলে 
মাটির মানুষ তাঁরা 
মাটির মাঝে সোনার ফসল 
ফলিয়ে তুলে যাঁরা।

 

পান্তা ভাতে পেটের ক্ষুধা 
এক নিমিষে শেষ 
নিজের দেহে ঘাম জড়িয়ে 
গড়ে তুলে দেশ।

 

Advertisements

অবহেলার জীবন তাদের 
তবুও মুখে হাসি 
সোনার ফসল ফলায় কত  
আমার দেশের চাষি।

 

 

 

Advertisements