২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

এক তর্জনীর বাংলাদেশ

image-2844-1629190841

এক তর্জনী প্রকাশ করে
অধিকারের ভাষা
প্রেরণা দেয় জীবন দিয়ে
দেশকে ভালোবাসা।

 

এক তর্জনী স্বপ্ন আশার 
বাতি হয়ে জ্বলে 
দেশ মাতৃকার মুক্তির তরে 
জীবন দিতে বলে।

 

এক তর্জনী সাহস বাড়ায়
শত্রু রুখে দিতে
স্বাধীন হতে উৎসাহ দেয়
বুলেট বুকে নিতে।

 

Advertisements

এক তর্জনী ঐক্য গড়ে
পথে নামায় ঢল
শত্রুর বংশ করতে ধ্বংস 
বাড়ায় মনোবল।

 

এক তর্জনীর ইশারাতেই
বাংলাদেশকে পাই
সেই তর্জনী বঙ্গবন্ধুর 
অন্য কারো নাই।

 

 

Advertisements