২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

বাইশে শ্রাবণে

image-2728-1628513234

আজ আকাশ এত ভেজা কেন
মাটি কেন শোকে পাথর
বকুলের চোখ রাঙা কেন
দোলনচাঁপা, শূন্য এ ঘর

 

হঠাৎ প্রদীপ নিভে গেলে
হঠাৎ পাখি উড়ে গেলে
পড়ে থাকে,খাঁচাটুকু শুধু সার
শেকলে বাঁধা এ মন
                তোমার আমার

 

সাথে নিয়ে গেলো যেন
রামধনুতে মেলানো, সপ্তদ্বীপ 
চিরকালীন, বেদনার সুর
শুধু তোমার জন্য হে কবি

 

Advertisements

শুধু তোমার জন্য, হে রবি ঠাকুর

 

 

Advertisements