২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

সাদাকালো

image-2299-1625485761

সাদাকে যে সাদা বলে
সেই বেশি সৎ,
বদলোকে অযথাই
দেবে মতামত।

 

ভালো হলে সোজা পথে
চলাটাই ঠিক,
যার যেটা মনে চায়
সেটা বেচে নিক।

 

আন্দাজে পথ চলা
কভু ভালো নয়,
চেনাজানা হলে পথ
থাকে না তো ভয়।

 

Advertisements

ভালো মানুষের সাথে
সদা পথ চলি,
ছোট বড় সকলেরে
ভালো কথা বলি।

 

থাকি যেন চিরদিন
খাঁটি কিবা সৎ,
মালিকের কাছে আমি
চাই রহমত।

 

 

 

Advertisements