২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
বিনোদন

কাশবনে শরতের সৌন্দর্যে মুগ্ধ পূজা চেরী

puja-2-20260928154533

শরতের আগমনে সাদা কাশফুলে সেজেছে বাংলার প্রকৃতি। নীল আকাশ আর কাশবনের মনোরম পরিবেশে এই ঋতুর সৌন্দর্য উপভোগ করছেন অনেকেই। এবার সেই সৌন্দর্যের অংশ হলেন অভিনেত্রী পূজা চেরীও।

সম্প্রতি কাশবনে ঘুরতে গিয়ে বেশ কিছু ছবি নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সোমবার (২৮ সেপ্টেম্বর) পোস্ট করা ছবিগুলোতে তাকে দেখা যায় ফিরোজা রঙের শাড়িতে। কখনো কাশফুল হাতে, আবার কখনো গাছের ছায়ায় দাঁড়িয়ে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাকে।

ছবির সঙ্গে শরৎ ও দুর্গাপূজার আবহকে তুলে ধরে একটি বিশেষ ক্যাপশনও দিয়েছেন পূজা। তিনি লিখেছেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা—শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’

পূজার পোস্ট প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে বেশ সাড়া পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ কেউ কাশফুলের সঙ্গে অভিনেত্রীর উপস্থিতির প্রশংসা করার পাশাপাশি দুর্গাপূজার আগাম শুভেচ্ছাও জানিয়েছেন।

অন্যদিকে, অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন পূজা চেরী। বেশ কিছুদিন ধরে তার নতুন কোনো সিনেমার খবর সামনে আসেনি। সর্বশেষ সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় তাকে দেখা গেছে। তবে সিনেমাটির শুটিং হয়েছিল কয়েক বছর আগে।

Advertisements