২৯ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ১৪ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

ইচ্ছের বাড়ি

image-2164-1624440253

ইচ্ছে ঘুড়ি উড়াই আমি নীল আকাশের গাঁয়
পাখি হয়ে উড়ে বেড়াই আকাশ সীমানায়।
তোমার ঐ চোখের তারায় করছি বসবাস
ভালোবাসার রং তুলিতে আঁকছি বারো মাস।

 

স্বপ্নছায়ায় হৃদয় নাচে তোমার ঐ বুকে
কোন সে মায়ার যাদুর খেলায় মত্ত আছি সুখে।
মনের কাছে শুধাই আমি কোথায় আছে সুখ
সুখের ঘরে দুঃখ টেনে ভাসাই এখন বুক।

 

চাঁদের আলোয় দেখি আমি তোমার মলিন মুখ
সূর্যদয়ের পরে দেখি আলোয় ভরা ঐ চোখ।
আকাশজোড়া মেঘেরা সব নানান ছবি আঁকে
বিশ্বজোড়া বেড়াই ঘুরে ইচ্ছে গুলোর ফাঁকে।

 

Advertisements

 

 

Advertisements