২৯ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ১৪ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

খবর দিয়ো

image-2122-1624102841

মন খারাপের বিকেল এলে 
মনে করে খবর দিয়ো,
রাতটা ভীষণ দীর্ঘ হলে
মনে করে খবর দিয়ো।

 

খুচরো স্মৃতি কষ্ট দিলে
মনে করে খবর দিয়ো,
ছেড়ে যাবার ভুলগুলোকে
ঝেড়ে মুছে ফেলে দিয়ো।

 

আমার খবর নাইবা নিলে
সুখবর তোমার মুঠোয় রেখো।
বস্তাপঁচা স্মৃতি আমার
তুমি সুখপ্রাচীরে বন্দী থাকো।

 

Advertisements

আমায় তুমি রোজ নিশীথে
খুব যতনে ব্যথাই দিয়ো,
তোমার চোখে জল গড়ালে
মুছে দেবো; খবর দিয়ো।

 

 

Advertisements