বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ৬ জুন, ২০২৬
পাঠক কর্নার

সবাই মিলে স্কুলে যাবো

image-1876-1622020057

বিদ্যালয়ে যাইনা আমি
বছর হয়ে গেলো,
জীবনটাকে লাগছে আমার
বড্ড এলোমেলো। 

 

টিফিনের ফাঁকে খেলেছি কত
গোল্লামাটি খেলা,
সময় যেন কাটেনা আর
অবহেলায় যাচ্ছে বেলা। 

 

মোবাইল গেমে হচ্ছি আমি
দিনে দিনে আসক্ত,
ফ্রি-ফায়ার আর পাবজিতে
হয়ে গেছি মত্ত।

 

ধরবো কবে স্বপ্নে ভাবি
বন্ধুর দুটি হাত,
স্কুল খোলার অপেক্ষাতে
কাটছে দিন-রাত।

 

আল্লাহর কাছে প্রার্থনা করি
করোনা হোক দূর, 
সবাই মিলে স্কুলে যাবো 
আসবে নতুন ভোর।