বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১০ জুন, ২০২৬
খাবার-দাবার

চিকেন টিক্কা কাবাব

image-1096-1612950746

চিকেন কাবাব অত্যন্ত সুস্বাদু একটি খাবার। সকলের কাছেই খাবারটি বেশ পছন্দের। এটি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু আমরা খাবারটি অধিকাংশ সময় রেস্টুরেন্ট থেকে কিনে খাই। আপনি চাইলে খুব সহজে ঘরেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু এই চিকেন টিক্কা কাবাব। চলুন তবে রেসিপিটা জেনে নেই-

 

 

উপকরণ 

১। হাড় ছাড়া মুরগির মাংস কিউব করে কাটা- ২ কেজি
২। আদা বাটা – ৩ টেবিল চামচ 
৩। রসুন বাটা- ৩ টেবিল চামচ
৪। শুকনো মরিচ- ৩-৪ টি
৫। হলুদ গুঁড়ো- ১ চা চামচ
৬। লেবুর রস- ৪ টেবিল চামচ
৭। টকদই- ১.৫ কাপ
৮। লবণ – পরিমাণমতো
৯। ধনেপাতা কুঁচি- ১.৫ কাপ
১০। টমেটো কিউব করে কাটা- ১ কাপ
১১। বড় পেঁয়াজ কিউব করে কাটা- ১টি
১২। শিক বা সাসলিক কাঠি

 

প্রণালী

শুরুতে একটি পাত্রে সব ধরনের মশলা মিশিয়ে নিন। মেশানো হলে তাতে ধনেপাতা এবং টকদই দিয়ে একটি মিশ্রণ তৈরি করে ফেলুন। মিশ্রণটিতে কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে মেরিনেট করে ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

এবার শিক বা সাসলিক কাঠিতে প্রথমে মেরিনেট করা মুরগি তারপর টমেটো তারপর পেঁয়াজ কিউব দিয়ে সাজিয়ে নিন।আপনি চাইলে চুলায় কিংবা ওভেনে দুই ভাবেই এই কাবাব তৈরি করতে পারেন। চুলায় করতে চাইলে একটি গ্রিল ফ্রাইং প্যানে তেল কিংবা ঘি ব্রাশ করে তাতে শিক বা সাসলিক কাঠি রেখে আঁচ কমিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এপাশ ওপাশ করে রান্না করুন।

আপনি যদি ওভেনে করতে চান তাহলে আগে থেকে ২০০ ডিগ্রীতে ওভেন হিট দিয়ে রাখুন। হিট হয়ে এলে তাতে শিক বা সাসলিক কাঠি দিয়ে যতক্ষণ না সবদিক নরম হয় এবং সোনালী রঙ এর হয় ততোক্ষণ রাখুন। হয়ে গেলে নামিয়ে নিন। এবার ওপরে ধনেপাতা কুঁচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।