২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

চোখে আলো নেই, তবু ১২০০ শিক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ পেলেন গাজীপুরের আজিম

IMG_8034

দৃষ্টিশক্তি নেই, তবে স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছা আর অধ্যবসায় রয়েছে। সেই শক্তিতেই সব বাধা পেরিয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজের শিক্ষার্থী উলফাত কবীর প্রত্যয়। এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন তিনি।

অবিশ্বাস্য বিষয় হলো, কলেজটির প্রায় ১২০০ পরীক্ষার্থীর মধ্যে প্রত্যয়ই একমাত্র শিক্ষার্থী, যিনি জিপিএ-৫ অর্জন করেছেন। দৃষ্টিপ্রতিবন্ধকতা তার পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বরং অদম্য মনোবল ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি।

প্রত্যয়ের এই অসাধারণ অর্জনে তাকে ও তার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া। তার এমন সাফল্যে আনন্দিত কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রাও।

Advertisements