১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

শিশু রামিসা হ’ত্যা মামলায় সোহেলের মৃ’ত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট

cdaeccd482faeb243e11596534246850-6afbfec2a5155

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার দিন সকালে আদালতে উপস্থিত ছিলেন নিহত শিশু রামিসার বাবা। তিনি আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড বহাল রাখার আবেদন জানান। এ সময় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে তাকে আশ্বস্ত করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

এর আগে সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষ হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেন, রামিসাকে ধর্ষণ ও হত্যার পুরো ঘটনা সম্পর্কে জানতেন স্বপ্না খাতুন। এমনকি অপরাধের পর স্বামীকে পালিয়ে যেতেও সহযোগিতা করেন তিনি। তাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এ অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে আদালতে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষ।

যেভাবে ঘটেছিল নির্মম হত্যাকাণ্ড

চলতি বছরের ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। শিশুটির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হয়।

ঘটনার মাত্র ১৯ দিনের মাথায়, গত ৭ জুন মামলার রায় ঘোষণা করেন বিচারিক আদালত। রায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করা হয়। গত ১০ জুন প্রধান বিচারপতি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাসংক্রান্ত এসব আবেদন নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠন করে দেন।

Advertisements

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার সিদ্ধান্ত এলো।

Advertisements