১১ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ২৬ কার্তিক ১৪৩৩
বিনোদন

সুখবর জানালেন লুবাবা

IMG_7587

শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া সিমরিন লুবাবা এখন আর বিনোদন অঙ্গনে নিয়মিত নন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কারণে মাঝেমধ্যেই আলোচনায় আসেন তিনি। সম্প্রতি বাগদান ও বিয়ের খবর ঘিরে আলোচনায় থাকা লুবাবা এবার ভক্তদের দিলেন নতুন সুখবর।

দীর্ঘদিন পর নিজের ফেসবুক পেজ ফিরে পেয়েছেন তিনি। কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন লুবাবা। পোস্টে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম, রাজ আলআমিনের মাধ্যমে আমি আমার পেইজ ফিরে পাই। কারো পেইজের সমস্যা হলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফলো দিয়ে রাখুন।’

লুবাবার এই পোস্টের পর অনুসারীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। দীর্ঘদিন পর পেজ ফিরে পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন তার ভক্তরাও।

এর আগে বাল্যবিয়ে করেছেন লুবাবা—এমন খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। কেউ তাকে শুভকামনা জানান, আবার কেউ তার বয়স বিবেচনায় বিয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।

তবে পরে গণমাধ্যমকে লুবাবা জানান, এখনো বিয়ে করেননি তিনি। যার সঙ্গে বিয়ের কথা চলছে, তার সঙ্গে কেবল বাগদান সম্পন্ন হয়েছে।

বাগদত্তার সঙ্গে একটি ছবি ফেসবুকে প্রকাশ করে লুবাবা লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগ্‌দান সম্পন্ন হয়েছে।’

Advertisements

পরে বিয়ে নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে আরেকটি পোস্ট দেন তিনি। সেখানে জানান, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই তাদের বিয়ে সম্পন্ন হবে। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, শৈশব থেকেই বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সেই অভিনয়ে পা রাখেন তিনি। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও কাজ করেছেন লুবাবা। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তিনি।

Advertisements