১১ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ২৬ কার্তিক ১৪৩৩
বিনোদন

দাম্পত্য জীবনের অন্দরমহলের গল্প শোনালেন কিয়ারা

kiara-advani-6a09c0bf74688

দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি এবং অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। পর্দায় দুজনের অভিনয় যেমন দর্শকদের আকৃষ্ট করে, তেমনি বাস্তব জীবনের রসায়নও বরাবরই আলোচনায় থাকে। এবার জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে দাম্পত্য জীবনের নানা মজার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি।

সংগৃহীত

অনুষ্ঠানটির নতুন পর্বের প্রকাশিত প্রোমোতে সিদ্ধার্থ ও কিয়ারাকে বিয়ের স্মৃতি থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আড্ডা দিতে দেখা গেছে। বরাবরের মতোই প্রশ্নের ঝুলি নিয়ে হাজির ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক ও চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। তার একের পর এক কৌতূহলী প্রশ্নে আড্ডায় উঠে আসে তারকা দম্পতির ডেট নাইট, দাম্পত্যের একান্ত সময় এবং বিয়ের অনুষ্ঠানের মজার কিছু ঘটনা।

আড্ডার একপর্যায়ে জয়সলমীরে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের অনুষ্ঠানের একটি মজার স্মৃতি সামনে আনেন কিয়ারা। বিয়ের আয়োজনে করণ জোহরের সঙ্গে নাচতে মঞ্চে উঠেছিলেন অভিনেতা শহীদ কাপুর। কিন্তু নাচ শেষ হওয়ার পর করণ একপ্রকার ধাক্কা দিয়ে শহীদকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছিলেন। সেই ঘটনা মনে করে হাস্যরসের সঙ্গে স্মৃতিটি তুলে ধরেন অভিনেত্রী।

অনুষ্ঠানে শুধু বিয়ের স্মৃতিই নয়, তারকা দম্পতির ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন করেন করণ। সিনেমায় অভিনয় করা চরিত্রের প্রভাব বাস্তব জীবনে কতটা পড়ে, এমনকি দাম্পত্যের একান্ত মুহূর্তেও সেই প্রভাব থাকে কি না, তা জানতে চান তিনি।

জবাবে সিদ্ধার্থ মালহোত্রা বেশ মজার ছলেই বলেন, ‘আমরা কাজকে কখনো বাড়ির ভেতরে টেনে নিয়ে আসি না। আর বেডরুমে তো একেবারেই নয়।’

এরপর দম্পতির ডেট নাইট প্রসঙ্গেও প্রশ্ন তোলেন করণ। জানতে চান, একসঙ্গে নৈশভোজের পরই কি তাঁদের সময় কাটানো শেষ হয়ে যায়, নাকি গল্প আরও এগোয়? করণের এমন সরাসরি প্রশ্নে হাস্যরসাত্মক জবাব দেন কিয়ারা।

Advertisements

বেবি বাম্পে আলতো করে হাত রেখে অভিনেত্রী বলেন, ‘যথেষ্ট হয়েছে! আর নয়।’ তার এমন তাৎক্ষণিক উত্তরে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। কিয়ারার মজার জবাব মুহূর্তেই আড্ডার অন্যতম আকর্ষণে পরিণত হয়।

Advertisements