৬ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২১ কার্তিক ১৪৩৩
স্বাস্থ্য

হামের উপসর্গ ও ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

haam-6a2d2ab48a569-6a366d76aa4c0

দেশে হামের উপসর্গ ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে তিনজন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৭৬ জন এবং সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

সংগৃহীত

ডেঙ্গুতে মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগে, তিনজন চট্টগ্রাম বিভাগে এবং একজন খুলনা বিভাগে মারা গেছেন।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৭৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৫০ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৫ জন, বরিশাল বিভাগে ২৩৩ জন, খুলনা বিভাগে ২২১ জন, রাজশাহী বিভাগে ১৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ৮৩ জন, রংপুর বিভাগে ৬৭ জন এবং সিলেট বিভাগে ১৯ জন রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে ৪৫২ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৪৪ হাজার ৩৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মশাবাহিত এ রোগে প্রাণ হারিয়েছেন ৪৫২ জন।

Advertisements

অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৮ হাজার ৮০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ৮৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সংগৃহীত

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১ হাজার ৩২৭ জন

এদিকে দেশে হামের পরিস্থিতিও উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে নতুন করে ১ হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৬৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ সময়ে সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজন চট্টগ্রামে এবং একজন অন্য একটি জেলায় মারা গেছেন।

Advertisements