৩ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ১৮ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন নাকি ২২ দিন?

News Pic-206_1767247183

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। অনুমোদিত সূচি অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। তবে এই ছুটির মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে। ফলে সাপ্তাহিক ছুটির দিন বাদ দিলে অতিরিক্ত সরকারি ছুটি পাওয়া যাবে ২২ দিন।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়।

বৈঠক শেষে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ছুটির বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি জানান, জাতীয় দিবস এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ উৎসব ও অনুষ্ঠান উপলক্ষে আগামী বছর ১৫ দিন সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। এই চার দিনের মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবার রয়েছে।

অন্যদিকে, বাংলা নববর্ষ উদযাপন এবং বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে আরও ১৪ দিন সরকারি ছুটি অনুমোদন পেয়েছে। এ ছুটির তালিকায় তিন দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। এর মধ্যে একটি শুক্রবার ও দুটি শনিবার।

মন্ত্রিপরিষদ সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৭ সালের জন্য সাধারণ ছুটি হিসেবে ১৫ দিন এবং নির্বাহী আদেশে ১৪ দিনের ছুটির প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

Advertisements

সব মিলিয়ে আগামী বছর সরকারি ছুটির সংখ্যা দাঁড়িয়েছে ২৯ দিন। তবে এর মধ্যে সাত দিন শুক্র ও শনিবার হওয়ায় সেগুলো সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। সে হিসাবে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী বছর মোট ২২ দিন অতিরিক্ত ছুটি উপভোগ করতে পারবেন।

অর্থাৎ, ২০২৭ সালে সরকারি চাকরিজীবীদের জন্য ২৯ দিনের ছুটির তালিকা অনুমোদিত হলেও কার্যকর অতিরিক্ত ছুটির সংখ্যা হবে ২২ দিন।

Advertisements