নারী
পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন অধ্যাপক ড. শামীমা সুলতানা। রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ নেন।
অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রাষ্ট্রপতি অধ্যাপক ড. শামীমা সুলতানাকে সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। এ ছাড়া কমিশনের অন্যান্য সদস্য, সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
নতুন সদস্য হিসেবে অধ্যাপক ড. শামীমা সুলতানার যোগদানের মধ্য দিয়ে সরকারি কর্ম কমিশনের কার্যক্রমে আরও একজন সদস্য যুক্ত হলেন।
Advertisements



