২৮ অক্টোবর, ২০২৬ | বুধবারবাংলা: ১২ কার্তিক ১৪৩৩
বিনোদন

নিশো-তমার সিনেমায় মেহজাবীন, গোপন রাখা হচ্ছে তার উপস্থিতি

resize-600x315x1x0-image_343632_1793153579

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে এখন আর নিয়মিত টেলিভিশন নাটকে দেখা যাচ্ছে না। সিনেমায় অভিনয়ের ব্যস্ততার কারণেই ছোট পর্দার কাজ থেকে দূরে রয়েছেন তিনি। ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে তার হাতে রয়েছে তৃতীয় সিনেমার কাজ। এরই মধ্যে কলকাতায় গোপনে সেই সিনেমার শুটিংও সম্পন্ন করেছেন তিনি।

সংগৃহীত

তবে এবার নতুন করে আলোচনায় এসেছেন মেহজাবীন, আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ‘খলনায়ক’ সিনেমাকে ঘিরে। সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যেতে পারে ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীকে। মুক্তির আগে তার উপস্থিতিকে দর্শকদের জন্য চমক হিসেবে রাখতে চান সিনেমাটির নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ কারণে বিষয়টি নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাইছেন না তারা।

তবে সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র মেহজাবীনের অতিথি চরিত্রে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছে।

সংগৃহীত

ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে ভিন্নধর্মী গল্পের কাজ করে পরিচিতি পাওয়া নির্মাতা ভিকি জাহেদের প্রথম চলচ্চিত্র ‘খলনায়ক’। সিনেমাটি নিয়ে শুরু থেকেই গোপনীয়তা বজায় রেখেছেন নির্মাতা। এখন পর্যন্ত ছবির গল্প কিংবা অভিনয়শিল্পীদের চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে সিনেমাটিতে কে কোন চরিত্রে অভিনয় করছেন, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল রয়েছে।

সংগৃহীত

সিনেমাটির শুটিং ঢাকা ও কলকাতায় সম্পন্ন হয়েছে। এতে অভিনয় করছেন আফরান নিশো ও তমা মির্জা। পাশাপাশি রয়েছেন জ্যেষ্ঠ অভিনেতা শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার এবং কলকাতার অভিনেত্রী প্রিয়াংকা সরকার।

মেহজাবীনের সম্ভাব্য অতিথি উপস্থিতি সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে। তবে তাঁর চরিত্রের ধরন, পর্দায় উপস্থিতির ব্যাপ্তি কিংবা সিনেমার কোন অংশে তাঁকে দেখা যাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Advertisements
Advertisements